
সমুদ্র থেকে উঠে এসে পরী শিওরি হিনাকোর হাত ধরে বলে, 'আমি তোমাকে খেতে এসেছি'। হিনাকোর শরীরে এমন স্বাদ যা দানবদের কাছে অপ্রতিরোধ্য। শিওরি সিদ্ধান্ত নেয় সে হিনাকোকে রক্ষা করবে, যাতে পরিপক্ব হওয়ার পর তাকে পুরোপুরি ভক্ষণ করতে পারে। কিন্তু দিন যত যায়, হিনাকোর প্রতি শিওরির অনুভূতিতে আসে পরিবর্তন। মৃত্যু নিশ্চিত জেনেও হিনাকো কি ভালোবাসা খুঁজে পাবে?