
সোমা ইউকিহিরা তার বাবার রেস্তোরাঁয় রান্না শিখেছে ছোটবেলা থেকেই। কিন্তু হঠাৎই তার বাবা রেস্তোরাঁ বন্ধ করে দিলে তাকে ভর্তি হতে হয় প্রেস্টিজিয়াস টুটসুকি কালিনারি একাডেমিতে। এই স্কুলের মাত্র ১০% শিক্ষার্থী গ্র্যাজুয়েট হতে পারে, আর এখানে চলছে 'শোকুগেকি' - ছাত্রদের মধ্যে তীব্র রান্নার প্রতিযোগিতা। সোমাকে এখন এই কঠোর পরিবেশে টিকে থেকে তার স্বপ্ন পূরণের লড়াই করতে হবে।