
ইন্টারহাই চ্যাম্পিয়নশিপ শেষে সেইরিন টিম উইন্টার কাপের জন্য কঠোর ট্রেনিং শুরু করে। কুরোকো এবং কাগামির সামনে আসে তাদের পুরনো বন্ধুরা - জেনারেশন অফ মিরাকলস। ইয়োসেন, শুতোকু এবং তোও'র মতো শক্তিশালী দলগুলোর সাথে লড়াই করতে হবে তাদের। 'আনক্রাউন্ড কিংস' এর নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সেরা হতে পারবে কি সেইরিন?