
উসাগিয়ামা শপিং ডিস্ট্রিক্টে বাস করে তামাকো কিতাশিরাকাওয়া। তার পরিবার মোচির দোকান চালায়। একদিন সে ডেরা মোচিমাজ্জি নামের এক কথা বলা পাখির সাথে দেখা পায় যে দূরদেশের রাজকুমারের জন্য বর খুঁজছে। ডেরা মোচি খেয়ে মোটা হয়ে উড়তে পারে না। এদিকে তামাকোর বন্ধু মোচিজো তার প্রতি গোপন ভালোবাসা লুকিয়ে রাখে।